| গোপনীতার নীতিমালা |
|
জেলা প্রশাসন এই পোর্টালের মাধ্যমে গৃহীত আপনার ব্যক্তিগত তথ্যাবলীর গোপনীয়তা বজায় রাখবে। আপনি আপনার ব্যক্তিগত তথ্যাবলী সরবরাহ না করেও এই পোর্টালটি পরিদর্শন করতে পারেন।
আপনি যদি এই পোর্টালের মাধ্যমে ই-মেইল, কোন জরিপে অংশগ্রহণ, কোন বিষয়ে মতামত প্রদান অথবা যোগাযোগের ক্ষেত্রে কোন তথ্য প্রদান করে থাকেন সেক্ষেত্রে আমরা প্রয়োজন অনুসারে আপনার ব্যক্তিগত তথ্যাবলী সংগ্রহণ, সংরক্ষণ এবং অন্যান্য সরকারী সংস্থা অথবা ব্যক্তির সাথে বিনিময় করতে পারি। সংরক্ষিত তথ্যাবলী শুধুমাত্র অফিসিয়াল প্রয়োজনে, আভ্যন্তরীণ পর্যালোচনায়, অথবা এই পোর্টালের কনটেন্টের মানোন্নয়নের ক্ষেত্রে ব্যবহৃত হবে।
কোন বাণিজ্যিক উদ্দেশ্যে আপনার সরবরাহকৃত তথ্যাবলী ব্যবহার করা হবে না। কোন ধরণের আইনী প্রয়োজন যেমন-সার্চ ওয়ারেন্ট কিংবা কোর্ট অর্ডারের ক্ষেত্রে বাংলাদেশ সরকার যে কোন ব্যক্তির ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে পারে। জেলা পোর্টাল ব্যবহারকারীগণকে ই-মেইল অথবা ফরমপূরণে তথ্য বিনিময়ের সময় গোপনীয় তথ্য যেমন – কোন পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নং, ইত্যাদি তথ্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনি যদি স্ব ইচ্ছায় কোন গোপনীয় তথ্য সরবরাহ করে থাকেন সেক্ষেত্রে জেলা প্রশাসন সেই তথ্যের অপব্যবহারের ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে না।
এই পোর্টালটিতে সরকারের অন্যান্য এজেন্সী বা সংগঠনের ওয়েব সাইট বা পোর্টালের লিংক প্রদান করা হয়েছে, যা ব্যবহার করার ক্ষেত্রে সেসব সাইট বা পোর্টালের গোপোনীয়তার নীতিমালা প্রযোজ্য।
কোন প্রকার নোটিশ ব্যতীত জেলা প্রশাসন যেকোন সময় এই পোর্টালটির নীতিমালা সংশোধন করতে পারে। তবে জেলা প্রশাসন গোপনীয়তার নীতিমালা সংশোধন সম্পর্কীত তথ্য বা নোটিস পোর্টালে প্রকাশ করার সিদ্ধান্ত নিতে পারে। পোর্টালের মাধ্যমে গৃহীত যেকোন তথ্য সংরক্ষণের সময়কালে আরোপিত নীতিমালা অনুসারে সংরক্ষিত হবে। নীতিমালা পরিবর্তনের পর কোন তথ্য সংগ্রহ করা হলে তা অবশ্যই পরিবর্তিত নীতিমালা অনুসারে সংরক্ষিত হবে।
জেলা প্রশাসন |